শুরুতে কোনো setup fee আছে?+
না। নির্বাচিত প্যাকেজের ওয়েবসাইট তৈরি ও মাসিক রক্ষণাবেক্ষণ সাবস্ক্রিপশনের মধ্যে। এককালীন setup fee নেই। কাজ শুরুর আগে scope, প্রয়োজনীয় কনটেন্ট ও সময়সূচি একসঙ্গে ঠিক করা হবে।
Domain ও hosting কি মাসিক দামের মধ্যে?+
না। এই তিনটি দামেই domain ও hosting বাদ দেওয়া হয়েছে। এগুলো আপনার নামে আলাদাভাবে কিনবেন এবং renew করবেন। প্রয়োজন হলে উপযুক্ত অপশন বেছে নিতে সাহায্য করব।
ছোট কনটেন্ট আপডেট বলতে কী বোঝায়?+
বিদ্যমান পেজের লেখা, ছবি, ব্যানার বা যোগাযোগের তথ্য বদলানো। নতুন পেজ, নতুন ডিজাইন বা নতুন ফিচার এই সীমার মধ্যে নয়; সেগুলোর জন্য আলাদা scope ও quote লাগবে। Commerce ও Growth-এ আপনি নিজেই dashboard থেকে পণ্য বদলাতে পারবেন।
আর কোন খরচ আলাদা?+
Courier charge, payment gateway setup / transaction fee, SMS বা paid third-party tools এবং social-media ad spend আলাদা। বিজ্ঞাপন চালানো, পণ্যের ফটোগ্রাফি ও সম্পূর্ণ কনটেন্ট লেখা এই প্যাকেজগুলোর মধ্যে নেই। প্রয়োজনীয় logo, ছবি ও তথ্য আপনি দেবেন।
ডেমোতে কি সব integration চালু আছে?+
Nook একটি ব্রাউজারভিত্তিক interactive demo। সেখানে COD অর্ডার ও dashboard পরীক্ষা করা যায়; Pixel, courier ও payment panel নমুনা সেটিংস। আপনার live website-এ নির্বাচিত প্যাকেজ অনুযায়ী shared database, seller login এবং আসল integration সেটআপ করা হবে।